আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য | আই নিউজ বিডি

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য..
আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 

 

সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৪ বছর বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় কয়েকজন পথচারী রাস্তায় গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় যুবকটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহত যুবকের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাকে গুলি করে পরে লাশটি ফেলে রেখে গেছে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, ভোরে রাস্তার পাশে এভাবে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা তাদের আতঙ্কিত করেছে। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে বা ঘটনার তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে, তা জানা সম্ভব হয়নি।

নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কেউ দাবি করতে আসেননি। পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Nessun commento trovato


News Card Generator