পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি
পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি 

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৭৬ মন্দির- মন্ডপে পূজা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। কয় দিন পরেই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার অবয়ব। পুরোহিত অনুপ চন্দ্র বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুররু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সস্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা গজে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। এখন হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দূর্গাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচবিবি উপজেলার সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যোকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো জানান এবার উপজেলায় ৭৫টি পূজা মন্ডবে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ১৫টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১০টি, বালিঘাটা ইউনিয়নে ৬টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৩টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি পূজা মন্ডপে পূজার আয়োজন শুরু হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দূর্গা পুজা নির্বিঘেœ পালন করতে পারে সেজন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম অব্যাহত থাকবে।
পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে
চলছে দূর্গা পূজার প্রস্তুতি

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৭৬ মন্দির- মন্ডপে পূজা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। কয় দিন পরেই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার আবয়ব। পুরোহিত অনুপ চন্দ্র বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুররু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সস্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা গর্জে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে করে গমন করবেন। এখন হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দূর্গাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচবিবি উপজেলার সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যোকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো জানান এবার উপজেলায় ৭৬ টি পূজা মন্ডবে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ১৫টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১০টি, বালিঘাটা ইউনিয়নে ৬টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৩টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি পূজা মন্ডপে পূজার আয়োজন শুরু হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দূর্গা পুজা নির্বিঘেœ পালন করতে পারে সেজন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম অব্যাহত থাকবে।

Md Babul Hossain
Md Babul Hossain 1 year ago
পাঁচবিবিতে ৭৫টি মন্ডপে
চলছে দূর্গা পূজার প্রস্তুতি
0 0 Reply
Show more


News Card Generator