বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি প্রকাশ্যে অবাধে ঘুরে… | আই নিউজ বিডি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি প্রকাশ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে..

এম এ মালেক avatar   
এম এ মালেক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি প্রকাশ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে..
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি প্রকাশ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে..
ছবি: সংগৃহীত
****

 

নিজস্ব প্রতিবেদক

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বাসিন্দা তাহের আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি হয়েও দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি স্বাভাবিকভাবে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন, এমনকি প্রশাসনের চোখের সামনেই তাকে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচারী সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাহের আহমদ। অথচ আজ তিনি বুক ফুলিয়ে এলাকায় অবাধে চলাফেরা করছেন।

এদিকে আন্দোলনের সময় নিহতদের পরিবারের সদস্যরা এখনও শোক সামলে উঠতে পারেননি। প্রিয়জন হারানোর বেদনায় ভেঙে পড়া পরিবারগুলো এখনো ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছে। নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন—“আসামিরা আইনের বাইরে অবাধে ঘুরে বেড়ালেও আমাদের চোখের জল এখনো শুকায়নি।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ন্যায়বিচার নিয়ে সাধারণ মানুষের আস্থা আরও প্রশ্নের মুখে পড়বে।

Nema komentara


News Card Generator