ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান । | আই নিউজ বিডি

ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান ।..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান ।..
ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান ।..
ছবি: সংগৃহীত
ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান ।

ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান ।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রত্যন্ত গ্রামের ক্ষুদে ফুটবলার জিসান এখন সবার প্রিয় নাম। ফুটবল খেলায় তার অসাধারণ প্রতিভা ও দক্ষতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসে সে। ছোট্ট শরীর, অথচ খেলায় গতি, কৌশল আর স্বপ্নপূরণের তাগিদ তাকে করেছে আলাদা।

 

জিসানের ফুটবল খেলার ভিডিও প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা আর উৎসাহের বার্তা আসতে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় আশার আলো জ্বালিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ক্ষুদে ফুটবলার জিসানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জিসানের পড়াশোনা, খেলাধুলা, প্রশিক্ষণ এবং ভবিষ্যতে বড় ফুটবলার হওয়ার পথে যাবতীয় সহযোগিতা করবেন তারেক রহমান। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কেবল জিসানের নয়, আরও অনেক প্রতিভাবান শিশুদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

 

স্থানীয়রা বলেন, “গ্রামের মাটিতেই অনেক প্রতিভা আছে। কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা হারিয়ে যায়। তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, তা আমাদের সবার জন্যই অনুপ্রেরণা।

 

অল্প বয়সেই দেশের বাইরে বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখে জিসান। তার কথা, “আমি বড় হয়ে দেশের হয়ে খেলতে চাই। ফুটবল আমার স্বপ্ন, আমার জীবন।”

 

একটি ক্ষুদে শিশুর প্রতিভাকে লালন-পালনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের এই সহযোগিতা শুধু একজন জিসান নয়, সমগ্র ফুটবল জগতের জন্যই আনন্দের সংবাদ।

コメントがありません


News Card Generator