নওগাঁ সদর উপজেলার চারটি ইউনিয়নের মৎস্যজীবী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে হাঁসাইগাড়ী গুটারবিলে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল হোসেন শাহানা।
অনুষ্ঠানে বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0