অগ্রের কোনা সামাজিক গোরস্তান সংস্কারে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর… | আই নিউজ বিডি

অগ্রের কোনা সামাজিক গোরস্তান সংস্কারে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা।..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
অগ্রের কোনা সামাজিক গোরস্তান সংস্কারে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা।..
অগ্রের কোনা সামাজিক গোরস্তান সংস্কারে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা।..
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

অগ্রের কোনা সামাজিক গোরস্তান সংস্কারে বরাদ্দের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষা।

 

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রের কোনা গ্রামের সামাজিক গোরস্তান সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন। দুই দফায় জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করা হলেও এখনো কোনো বরাদ্দ মেলেনি।

 

স্থানীয়দের অভিযোগ, সরকারি বাজেটে বরাদ্দ থাকলেও তা সঠিকভাবে ব্যবহার না করে লুটপাট করে খাওয়া হচ্ছে। অথচ গোরস্তান সংস্কার না হওয়ায় প্রতিদিন নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

 

তাদের অভিযোগ, কবরের চারপাশে পানি জমে যায়, চলাচলের সঠিক ব্যবস্থা নেই। অনেক সময় জানাজা ও দাফনের কাজেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

 

একাধিকবার আবেদন করার পরও শুধুই আশ্বাস পেয়েছেন তারা। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

 

গ্রামবাসীর দাবি, অতি দ্রুত সরকারি বরাদ্দ নিশ্চিত করে গোরস্তান সংস্কারের কাজ শুরু করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পান মানু

Nema komentara


News Card Generator