কটিয়াদীতে জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম!
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম এলাকায় জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ন্যায়নীতি, সততা ও নিষ্ঠার সাথে জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
জনসাধারণের সহযোগিতায় তিনি রাস্তাঘাট উন্নয়ন, গরিব-দুঃখীদের সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর উদ্যোগে সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং সচ্ছল-অসচ্ছল নির্বিশেষে সবাই সমানভাবে সেবা পাচ্ছেন।
স্থানীয়রা জানান, ইউএনও মাঈদুল ইসলাম একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক কর্মকর্তা হিসেবে মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছেন। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে কটিয়াদী উপজেলা আরও উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।