কিশোর পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কিশোর পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড ..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
কিশোর পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড ..
কিশোর পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড ..
ছবি: সংগৃহীত
পূর্ব সুন্দরবনের নদী থেকে উদ্ধার হওয়া কিশোর পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়।..

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরসংলগ্ন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন মাহিত আব্দুল্লাহ। বাবা এবং তার তিন ভাইয়ের সঙ্গে গোসলে নেমেছিলেন ওই কিশোর।

নিহত পর্যটক মাহিত আব্দুল্লাহ ঢাকার মহাম্মদপুর শেখেরটেক এলাকার বাসিন্দা ডা. শেখ সুলতান মাহামুদ আসাদের ছেলে। ডা. সুলতান মাহামুদ তার স্ত্রী ও চার ছেলেসহ ঢাকার বিভিন্ন এলাকার মোট ৭৫ জনের একটি পর্যটক দল এমভি দ্য এক্সপ্লোরার নামের জাহাজে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। দুর্ঘটনার পর  শোকাহত পর্যটকরা তাদের ভ্রমণ স্থগিত করেন। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ট্যুরিস্ট নিখোঁজের পাওয়ার পর কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী এবং মোংলা সদরদপ্তর থেকে পাঠানো বিশেষ ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনার পরের দিন বিকেলে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মরদেহটি।

মিডিয়া কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মরদেহটি কোস্ট গার্ডের সদরদপ্তরে আনার পর আইনগত প্রক্রিয়া শেষে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

Nema komentara


News Card Generator