সাতক্ষীরায় জিয়া সাইবার ফোর্সের নেতা আবু ঈসা নিরবের পদত্যাগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় জিয়া সাইবার ফোর্সের নেতা আবু ঈসা নিরবের পদত্যাগ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরায় জিয়া সাইবার ফোর্সের নেতা আবু ঈসা নিরবের পদত্যাগ..
সাতক্ষীরায় জিয়া সাইবার ফোর্সের নেতা আবু ঈসা নিরবের পদত্যাগ..
ছবি: সংগৃহীত
****

সাতক্ষীরায় জিয়া সাইবার ফোর্সের নেতা আবু ঈসা নিরবের পদত্যাগ

 

 

জিয়া সাইবার ফোর্স সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবু ঈসা নিরব স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

 

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) জেলা কমিটির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

পত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি, আহ্বায়ক এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমানে চাকরিসূত্রে দেশের বাইরে অবস্থান করায় সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারছেন না। ফলে সংগঠনের কল্যাণে যথাযথ সময় ও ভূমিকা রাখতে না পারায় তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আবু ঈসা নিরব তার পদত্যাগপত্রে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator