নেত্রকোনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পূর্বধলা থানা ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—
১. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): মোহাম্মদ নুরুল আলম, অফিসার ইনচার্জ, পূর্বধলা থানা।
২. শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত): জনাব মিন্টু দে।
৩. শ্রেষ্ঠ আইসি: জনাব মোহাম্মদ রুহুল আমিন, ইনচার্জ, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র।
৪. শ্রেষ্ঠ বিট অফিসার: এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম।
পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কর্মকর্তারা। তারা জানান, স্যারের দিকনির্দেশনা ও নেতৃত্বের ফলেই পূর্বধলা থানা এ সাফল্য অর্জন করেছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট