নওগাঁ

নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের ফজলে হুদা বাবুল

যখন আমাদের কঠিন সময় চলছিল, তখন বাবুল ভাই-ই অভিভাবকের মতো পাশে ছিলেন।
Chia sẻ lên Eidok
নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের ফজলে হুদা বাবুল
Ảnh: tư liệu

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে দুঃসময়ের রাজনীতি করছে। মামলা-হামলা, দমন-পীড়ন ও নানা ষড়যন্ত্রে অনেক নেতা-কর্মী যখন কার্যত মাঠ ছাড়া, তখন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের চিত্রটা ভিন্ন। এ আসনে দলের নেতা-কর্মীদের পাশে থেকে একজন অভিভাবকের মতো সাহস জুগিয়ে আসছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

দুঃসময়ে দলের ভরসা

আওয়ামী সরকারের সময়ে অসংখ্য মিথ্যা মামলা ও পুলিশি হয়রানিতে এ আসনের নেতাকর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েন। কেউ আর্থিক সংকটে জর্জরিত, কেউ আবার আইনি লড়াইয়ে ক্লান্ত। ঠিক সেই সময়ে বাবুল শুধু আইনি সহায়তা বা জামিনের ব্যবস্থা করেননি, নিয়মিত তাঁদের পরিবারকে সহযোগিতা ও খোঁজখবর নিয়ে পাশে থেকেছেন। তাঁর মানবিক উদ্যোগে নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।

ছোটবেলা থেকেই জনদরদী

শুধু রাজনীতিতেই নয়, শৈশব থেকেই বাবুলের জনসেবামূলক কর্মকাণ্ডের দৃষ্টান্ত রয়েছে। ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালে ট্যালেন্টপুলে পাওয়া বৃত্তির টাকা তিনি দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন। সেই কিশোর বয়স থেকেই তিনি অসহায়দের মুখে হাসি ফোটানোয় আত্মতৃপ্তি খুঁজে পান।

ছাত্রজীবনে সাফল্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন ফজলে হুদা বাবুল। তিনি জসিম উদ্দীন হল বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কয়েকবারের শ্রেষ্ঠ বিতার্কিক। তাঁর যুক্তি ও বক্তব্যের জোর তাঁকে শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, জাতীয় অঙ্গনেও পরিচিতি এনে দেয়। এজন্য তিনি বিটিভির আজীবন সম্মাননাও লাভ করেন।

দলীয় নেতৃত্বে অনড়

রাজনীতির মাঠে বাবুল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে পথচলা শুরু করেন। ফ্যাসিস্ট শাসনের নানা নির্যাতন-অত্যাচারের শিকার হয়েও তিনি বিএনপির কর্মসূচিতে সক্রিয় থেকেছেন এবং নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। এজন্য স্থানীয়ভাবে তিনি ‘প্রাণের নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

কর্মীদের অভিভাবক

মহাদেবপুরের এক প্রবীণ নেতা বলেন, “যখন আমাদের কঠিন সময় চলছিল, তখন বাবুল ভাই-ই অভিভাবকের মতো পাশে ছিলেন।” বদলগাছীর আরেক কর্মী জানান, “বিপদে অন্য কোনো নেতাকে পাইনি, কিন্তু বাবুল ভাই সবসময় খোঁজ নিয়েছেন।”

ভবিষ্যতের প্রত্যাশা

ফজলে হুদা বাবুলের মানবিক ও নেতৃত্বগুণ তাঁকে নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের নির্ভরযোগ্য ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিএনপি আরও শক্তিশালী হবে এবং জনগণ একজন প্রকৃত জনদরদী নেতাকে তাদের প্রতিনিধি হিসেবে পাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Chính trị শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 7 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Chính trị গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Chính trị গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Chính trị আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Chính trị নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 75 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Chính trị আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Chính trị পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 55 Views