আওয়ামী লীগের কারও জামিন করাইনি” | আই নিউজ বিডি

আওয়ামী লীগের কারও জামিন করাইনি”

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
আওয়ামী লীগের কারও জামিন করাইনি”
আওয়ামী লীগের কারও জামিন করাইনি”
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে পিপি এডভোকেট মো. জালাল উদ্দিনের প্রতিবাদ।

আওয়ামী লীগের কারও জামিন করাইনি”

 

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে পিপি এডভোকেট মো. জালাল উদ্দিনের প্রতিবাদ।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন করানোর অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র” আখ্যা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মো. জালাল উদ্দিন।

 

 কিশোরগঞ্জ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ অভিযোগের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে এডভোকেট মো. জালাল উদ্দিন বলেন,

“আমি দায়িত্বপ্রাপ্ত পিপি হিসেবে কখনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর জামিন করাইনি। অথচ একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে কলঙ্কিত করার পাশাপাশি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”

 

তিনি আরও বলেন,“আমি পেশাগত জীবনে সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থেকেছি। কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবের কাছে নতিস্বীকার করিনি, ভবিষ্যতেও করবো না।”

 

এডভোকেট মো. জালাল উদ্দিন বলেন,

“আমি শুধু একজন আইনজীবী নই, সমাজ ও মানবতার কল্যাণেও দীর্ঘদিন ধরে কাজ করছি। অথচ আমার ভাবমূর্তি নষ্ট করতে এখন ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। জনগণ এসব মিথ্যাচার বিশ্বাস করবে না।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথাও উল্লেখ করেন। তিনি বলেন,

“জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। বিএনপির ব্যানারে মনোনয়ন পেলে এ আসনের জনগণের সেবায় জীবন উৎসর্গ করতে চাই।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, এডভোকেট মো. জালাল উদ্দিন একজন সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল আইনজীবী। তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিহিং

সার বহিঃপ্রকাশ।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator