কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী । | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ।

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ।
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ।
ছবি: সংগৃহীত
তৃণমূলের আস্থাভাজন এডভোকেট মোঃ জালাল উদ্দিন ।

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ।

 

তৃণমূলের আস্থাভাজন এডভোকেট মোঃ জালাল উদ্দিন ।

 

মিজানুর রহমান /স্টাফ রিপোর্টার 

কটিয়াদী/ কিশোরগঞ্জ 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন। আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির মাঠে সক্রিয় থেকে দলের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

 

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি মাঠে ছিলেন সামনের কাতারে। বিএনপি’র আদর্শে বিশ্বাসী এ নেতা সব সময় দলীয় কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 

শুধু রাজনীতি নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত। এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছেন তরুণ ও সাধারণ জনগণের।

 

মনোনয়নের আশায় ইতোমধ্যেই তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালাচ্ছেন। জনগণের দাবি-দাওয়া শোনার পাশাপাশি তিনি উন্নয়নের অঙ্গীকারও তুলে ধরছেন।

 

এডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, “বিএনপি জনগণের দল। আমি যদি মনোনয়ন পাই, তবে পাকুন্দিয়া ও কটিয়াদীর মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে সর্বদা কাজ করে যাব।

 

দলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে বিএনপি’র পক্ষ থেকে এডভোকেট মোঃ জালাল উদ্দিন মনোনয়ন পেলে এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে—এমনটাই আশা করছে পাকুন্দিয়া-কটিয়াদীর জনগণ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator