হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

****
Auf Eidok teilen
হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Foto: Archiv

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা  শনিবার, ১৩ সেপ্টেম্বর এ সভা  অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মদক্ষতা বৃদ্ধি এবং অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার নিজে হাতে অফিসার ও ফোর্সদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা দেন। কল্যাণ সভার পর জেলা পুলিশের কার্যালয়ে আগস্ট-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ জেলার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 27 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 116 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 120 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views