দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে সগির হোসেন (২৫) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড..
Eidok-এ শেয়ার
দক্ষিণ কেরানীগঞ্জে যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে সগির হোসেন (২৫) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। তিনি রাজধানীর ইসলামপুরের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সুধার বাড়ির সামনের সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মরদেহটি রাস্তায় পড়ে ছিল। দীর্ঘ সময় মরদেহ রাস্তায় পড়ে থাকায় এলাকায় জনতার ভিড় বাড়তে থাকে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে সগিরের বিয়ে হয়। তাদের একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়েছিল। পরে পুনরায় সংসার শুরু করলেও এলাকাবাসীর কটুক্তির কারণে তিনি নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠেন। সম্প্রতি স্ত্রী আবারও পরকীয়ায় জড়িয়ে পড়লে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরিবারের ধারণা, স্ত্রী ও তার প্রেমিক পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতার হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখনো এ ব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 9 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 28 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 27 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 ভিউ