ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার:
ওমর সানি ভূঁইয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬নং ওয়ার্ড বরিশল এলাকায় আখাউড়া-সুলতানপুরগামী ঘাটিয়ারা রোড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মোস্তফা (২৫)। তিনি আখাউড়া থানার আনন্দপুর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0