নেইভেন ফিল্মস জানায় -আমাদের কাজের মূল উদ্দেশ্য হবে শিল্প ও বিনোদনের মাধ্যমে সমাজকে ইতিবাচক বার্তা দেওয়া এবং দর্শকদের জন্য মূল্যবান কিছু উপহার দেওয়া।
Naven Films-এর কাজের মূল বৈশিষ্ট্যঃ
শিক্ষণীয় গল্প – আমাদের প্রতিটি কাজের ভেতরে এমন বার্তা থাকবে যা থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারবে এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে অনুপ্রাণিত হবে।
সচেতনতা সৃষ্টি – সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি নির্মাণের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার উদ্যোগ নেব।
অশ্লীলতা মুক্ত বিনোদন – Naven Films কখনোই অশ্লীল বা অশোভন কনটেন্ট তৈরি করবে না। আমাদের প্রতিটি কাজ পরিবারসহ একসাথে দেখার উপযোগী হবে।
মিউজিকের সুষম ব্যবহার – গল্পের আবহ ও আবেগকে ফুটিয়ে তোলার জন্য সংগীত ব্যবহার করা হবে, তবে সেটি হবে সীমিত এবং শালীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
শালীনতা বজায় রাখা – শিল্প মানে শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন। তাই আমাদের প্রতিটি কাজ শালীনতা বজায় রেখে নির্মিত হবে।
Naven Films বিশ্বাস করে, চলচ্চিত্র ও কনটেন্ট কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার—যা সমাজ পরিবর্তনে, ইতিবাচক ভাবনার প্রসারে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করতে পারে।
আমরা আশা করি দর্শক আমাদের সঙ্গে এই যাত্রায় পাশে থাকবেন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে অবদান রাখবেন।