শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে ওই গ্রামের একটি বাড়ি থেকে সাহেদ আহমেদ (২৪) নামের যুবককে আটক করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহেদ ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিলে শুক্রবার রাতেই তারা বাড়িটি ঘেরাও করেন। পরে ঘরের ভেতরে থাকা বাথরুম থেকে তাকে বের করে স্থানীয়রা আটক করে।
ওই গৃহবধূর বাড়ি বোবারতল এলাকায় হলেও বর্তমানে তিনি কিশনো নগরে নতুন একটি ঘরে বসবাস করছেন। প্রবাসফেরত এ নারী সম্প্রতি উমরাহ হজও সম্পন্ন করেছেন। একাধিক সন্তানের জননী এই নারী বর্তমানে তিনি একাই ওই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0