ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন রোগীরা পেলো চশমা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন রোগীরা পেলো চশমা..

Rajesh Gour avatar   
Rajesh Gour
ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন রোগীরা পেলো চশমা..
ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন রোগীরা পেলো চশমা..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক  ব্যারিস্টার কায়সার কামাল এর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ছানী অপারেশন করা রোগীদের চশমা দেওয়া হয়েছে।..

 

শুক্রবার সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকার দি লাইসিয়াম চাইল্ড স্কুল হলরুমে  এ চশমা গুলো দেয়া হয়। 

এ সময় জেলা  বিএনপি‘র সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান  পাঠান, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক রাজা মিয়া, বাকলজোড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে 
দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের মোট ৪৫০ নারী-পুরুষদের ১১ টি ধাপে চোখের অপারেশন হয়। 
 ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালে। পরিবর্তীতে চিকিৎসকরা দুর্গাপুর এসে রোগীদের ফলোআপ  করেন। এর মধ্যে চিকিৎসকরা ১২৮  জন রোগীর পাওয়ার যুক্ত চশমা আবশ্যক বলে জানান। এরই প্রেক্ষিতে  আজ শুক্রবার ১২৮ রোগীর মধ্যে ৯৯ জন রোগী চশমা গ্রহন করেছেন এবং বাকী ২৯ জন রোগীর চশমা দলীয় নেতাকর্মীগণের মাধ্যমে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে।


কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল।  বিএনপি সব সময় আর্তমানবতার  সেবায় কাজ করে । এরই ধারাবাহিকতায় দুর্গাপুরের মোট ৪৫০ নারী পুরষকে ১১ টি ধাপে চোখের অপারেশন শেষে আজ ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী ১২৮ জনকে চশমা দেয়া হয়। “ মানবতার সেবায় বিএনপি” - জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্য কে ধারণ করে আমরা আমাদের আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ । 

 

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator