ঢাকসু নির্বাচন শতভাগ সুষ্ঠু নয়: ডা. সালাউদ্দিন বাবু | আই নিউজ বিডি

ঢাকসু নির্বাচন শতভাগ সুষ্ঠু নয়: ডা. সালাউদ্দিন বাবু

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
ঢাকসু নির্বাচন শতভাগ সুষ্ঠু নয়: ডা. সালাউদ্দিন বাবু
ঢাকসু নির্বাচন শতভাগ সুষ্ঠু নয়: ডা. সালাউদ্দিন বাবু
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 


 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে—এমন মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “অনেক অভিযোগ রয়েছে, এই নির্বাচনে অনেকের ভোট অন্যায়ভাবে অন্যদের দেওয়া হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এটি আদৌ সুষ্ঠু হয়েছে কি না, সেটি এখনো বিশ্লেষণের বিষয়।”

তিনি আরও বলেন, “একসময় শিবিরের অনেক নেতাকর্মী ছাত্রলীগের ছত্রছায়ায় ছিলো। তাই ছাত্রলীগের সঙ্গে শিবিরের একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে ধারণা করছি। দলীয় ভোট সবচেয়ে বেশি রয়েছে ছাত্রদল, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে। যদি ছাত্রলীগ ও শিবির একত্রে নির্বাচন করে, তাহলে ছাত্রদলের পক্ষে জয়ী হওয়া কঠিন হয়ে পড়ে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপি নেতা আব্দুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Nema komentara


News Card Generator