ধনবাড়ী টু কেন্দুয়া সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধনবাড়ী টু কেন্দুয়া সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
ধনবাড়ী টু কেন্দুয়া সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন
ধনবাড়ী টু কেন্দুয়া সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
****

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বেলতলা বাজারে ৯ সেপ্টেম্বর রোজঃ মঙ্গলবার, বিকেল ৪ ঘটিকায় এলাকাবাসী ও ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয় ।

দীর্ঘদিন যাবৎ ধনবাড়ী টু কেন্দুয়া রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ মানববন্ধন করতে রাস্তায় চলে আসে । স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এই রাস্তাটির দুরবস্থা। ঠিকভাবে রিকশা,ভ্যান, অটো ,বাইসাইকেল,মোটরসাইকেল ,সিএনজি সহ বিভিন্ন যান চলাচল করা কষ্টদায়ক। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় ছোটখাটো প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হয়। সে লক্ষ্যে সড়ক বিভাগসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসী এই রাস্তাটি অনতিবিলম্বে মেরামত করার জন্য জোর দাবি জানিয়েছেন।

نظری یافت نشد


News Card Generator