গলাচিপার পানপট্টিতে রোমহর্ষক ঘটনা: স্ত্রীকে ছুরিকাঘাতের পরদিনই কাপলা গাছে স্বামী আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার

🏵️🌺🎯🌿একই পরিবারের টানা দুই দিনের চাঞ্চল্যকর ঘটনা—স্ত্রীর ওপর বর্বরোচিত হামলার পর থেকে পলাতক আল-আমিন, ভোরবেলা রহস্যজনকভাবে মিলল লাশ।..
Partager sur Eidok
গলাচিপার পানপট্টিতে রোমহর্ষক ঘটনা: স্ত্রীকে ছুরিকাঘাতের পরদিনই কাপলা গাছে স্বামী আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার
Photo : collectée

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ঘটে গেছে টানা দুই দিনের ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা।

গতকাল (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন নামে এক যুবক তার স্ত্রীকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হঠাৎই সে স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে এপাশ-ওপাশ আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই স্বামী আল-আমিন পলাতক ছিলেন।

কিন্তু আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ভোরবেলা স্থানীয়রা কাপলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠিয়েছে।

এখনও পরিষ্কার নয়, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়রা একে রহস্যজনক মৃত্যু বলছেন। পরপর দুই দিনের এই ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে এলাকাবাসী দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé