সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ী আটক
সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত
****

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনলাইন জু/য়া ও ক্যা/সিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ভোররাতে (প্রায় ৪টা) ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ দল কাউয়ামারা ও স্থল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় তাদের নিজ নিজ বাড়ি থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন – জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭) ,স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)।

অভিযানে জব্দকৃত সামগ্রী –বাটন ফোন : ৫টি,অ্যান্ড্রয়েড ফোন : ৯টি,আইফোন : ১টি,সিমকার্ড : ৪১টি,মেমোরি কার্ড : ২টি,ডেবিট/ক্রেডিট কার্ড : ৪টি,পাসপোর্ট : ২টি,জাতীয় পরিচয়পত্র : ৫টি,ল্যাপটপ : ১টি,সিপিইউ : ২টি,মনিটর : ১টি,নগদ টাকা : ২০,৪২৯ টাকা।

অভিযান শেষে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানায় আনুষ্ঠানিকভাবে বুঝে নেন ইন্সপেক্টর মোঃ জসিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জু/য়া ও ক্যা*সিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং উদ্যোগকে স্বাগত জানায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator