কালাইয়ে "সবুজে সাজাই বাংলাদেশ" শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি :
সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার(৮ সেপ্টেম্বর) বেলা ১১.৩০টায় কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এবং অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে "কাঠবাদাম"গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে বিদ্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি সেলিম সারোয়ার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান । বিশেষ অতিথি কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেকার রহমান , কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন , উপজেলা কৃষি অফিসার হারুণুর রশিদ,কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সনন্বয়কারী শফিউল বারী রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের কালাই উপজেলা শাখার সাধারণত সম্পাদক সজিবুল ইসলাম পাভেল।
শিক্ষার্থীরা বলেন,গাছ আমাদের ফল, কাঠ, ছায়া দেয়।গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ বাচলে আমরা বাঁঁচবো।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে আজকে আমরা ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫০০ গাছের চারা বিতরণ করেছি। এটি আমাদের বাচ্চাদেরকে একি সাথে পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করবে।এটি একটি মহৎ উদ্যোগ।
উল্লেখ্য, প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলার ক্ষেতলালে ৫ হাজার ও কালাইয়ে ৫ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেছে। আগামী বছর জেলায় ২৫ হাজার বৃক্ষ রোপণ ও বিতরনের ঘোষণা দেয় সংগঠনটি।
কালাইয়ে "সবুজে সাজাই বাংলাদেশ" শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে "সবুজে সাজাই বাংলাদেশ" শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy