বাগেরহাটের তিনটি আসনের সিমানা পাল্টে দেয়ার প্রতিবাদে চলছে হরতাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটের তিনটি আসনের সিমানা পাল্টে দেয়ার প্রতিবাদে চলছে হরতাল..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
বাগেরহাটের তিনটি আসনের সিমানা পাল্টে দেয়ার প্রতিবাদে চলছে হরতাল..
বাগেরহাটের তিনটি আসনের সিমানা পাল্টে দেয়ার প্রতিবাদে চলছে হরতাল..
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি আসন কমানোসহ তিনটি আসনের সীমানা সম্পূর্ন পাল্টে দেয়ার প্রতিবাদে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির ঘোষণা অনুযায়ী শরণখোলায় সর্বাত্মক হরতাল ও অবরোধ কর..

 

৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শরণখোলা উপজেলার সবগুলো বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সবধরনের  যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি সেবার জন্য ওষুধের দোকান, মাছ,সবজি ও খাবারের দোকান এই হরতালের আওতা মুক্ত রাখা হয়েছে। 

তবে সীমিত আকারে ব্যাংকিং সেবা পরিচালিত হতে দেখাগেছে।

রবিবার থেকে শুরু হওয়া ৫ দিনের হরতাল, বিক্ষোভসহ লাগাতার কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে বুধ ও বৃহস্পতিবার পূর্ণ দিবস হরতাল পালিত হবে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ কর্মসূচি ঘোষণা করেন। 

 

বাগেরহাট জালা সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়ায় বাগেরহাটের চারটি আসন থেকে একটি বাদ দিয়ে তিনটি আসনের প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে জেলাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করে। আন্দোলনের পাশাপাশি সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো একত্রিত হয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে নির্বাচন কমিশনে চার আসন বহালের দাবি জানিয়ে লিখিত সুপারিশও দাখিল করে। নির্বাচন কমিশনের শুনানি ইসি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চারটি আসন বহাল রাখবে, এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী। কিন্তু ইসি গত ৪ সেপ্টেম্বর  প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। পাশাপাশি তিনটি আসনেই নতুন নতুন উপজেলা সংযুক্ত করে সীমানা সম্পূর্ন পাল্টে দেয়। এতে জেলার প্রায় ১৮ লক্ষাধিক মানুষের হৃদয় বিদীর্ণ দেয়। ইসির এমন হটকারি সিদ্ধান্ত অযৌক্তিক ও বেআইনি। জনমতের প্রতি কোনো শ্রদ্ধা না দেখিয়ে ইসি জেলাবাসীর ন্যায্য দাবি উপেক্ষা করেছে। এর প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি পাঁচ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

মাহফুজুর রহমান বাপ্পী 

শরণখোলা,বাগেরহাট

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator