সাভারে যুবদল নেতার কড়া বার্তা: “দালালদের হুঁশিয়ার করছি, আমাদের ধৈর্য… | আই নিউজ বিডি

সাভারে যুবদল নেতার কড়া বার্তা: “দালালদের হুঁশিয়ার করছি, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না”..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে যুবদল নেতার কড়া বার্তা: “দালালদের হুঁশিয়ার করছি, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না”..
সাভারে যুবদল নেতার কড়া বার্তা: “দালালদের হুঁশিয়ার করছি, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না”..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 


সাভারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথের রাজনীতির সঙ্গে যুক্ত যুবদল নেতা আলামিন হোসেন এক বিবৃতিতে বলেন, “যারা এত বছর ধরে আমার সাথে মাঠে ছিল, আজ তাদেরই কেউ কেউ টাকার লোভে পড়ে হুমকি-ধমকির মুখে পড়ছে। রাজনৈতিক দালালদের আমি সরাসরি হুঁশিয়ার করছি—এই পথ থেকে সরে দাঁড়ান।”

তিনি আরও বলেন, “আমি আমার নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাইকে জানাতে চাই, ৬ নম্বর ওয়ার্ডের কিছু সিনিয়র নেতা আওয়ামী লীগের লোকজনকে নিয়ে প্রোগ্রাম করছেন। অথচ ৫ তারিখের আগে তাদের ১০ জন লোক নিয়েও কোনো প্রোগ্রামে দেখা যায়নি। এখন তারাই আমাদের পেছনে আওয়ামী লীগ ঘরানার লোকদের লাগিয়ে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে।”

আলামীন হোসেন বলেন, “সাভারের মানুষ জানে—আমরা এই দলের জন্য কী করেছি। অন্যথায়, আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ যথেষ্ট প্রমাণ রয়েছে, যা প্রয়োজনে জনসমক্ষে প্রকাশ করা হবে।”

তিনি সবাইকে সতর্ক করে আরও বলেন, “নোংরামি বন্ধ করুন। কে কোথায় রাজনীতি করছে সেটা আমরা জানি—আপনারা না-ও জানতে পারেন। আপনার এলাকা নিয়ে ভাবুন, আমাদের এলাকায় কে নেতৃত্ব দিচ্ছে সেটা আমরাই দেখব।”

বিবৃতির শেষাংশে তিনি ত্যাগী নেতাকর্মীদের প্রতি একতা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “এই দল আমাদের, এবং এই মাটি আমাদের। ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator