দুর্গাপুরে কলেজ ছাত্রদলের আ‌য়োজ‌নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে কলেজ ছাত্রদলের আ‌য়োজ‌নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে কলেজ ছাত্রদলের আ‌য়োজ‌নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..
দুর্গাপুরে কলেজ ছাত্রদলের আ‌য়োজ‌নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে  সুসং সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক  ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়  শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প (রক্তের গ্রুপ নির্ণয়)..

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  সুসং সরকারি কলেজ ক্যাম্পাসে এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়। এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীর বিনামূল্যে পরীক্ষা করে নিজ নিজ রক্তের গ্রুপ জেনে নেই । 

সুসং সরকারি কলেজ ছাত্রদল নেতা সৈকত সরকার বলেন,ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডে নিয়োজিত থাকা।  সেটারই ধারাবাহিকতায় সুসং সরকারি  ক‌লেজ ছাত্রদলের পক্ষথেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ গ্রহণ করি, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছি। যারা আমাদের ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছেন, সকলের ব্লাডগ্রুপের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করব।’

Aucun commentaire trouvé


News Card Generator