শেরপুরে চুরি করতে গিয়ে ধরা, দেখে ফেলায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে চুরি করতে গিয়ে ধরা, দেখে ফেলায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা

****
Eidok-এ শেয়ার
শেরপুরে চুরি করতে গিয়ে ধরা, দেখে ফেলায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগিনা
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরের চুরি ও হত্যার চেষ্টার ঘটনায় কাউছার (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামের আল আমিনের ছেলে। রোববার সকাল ১১টায় চকখাগা গ্রামবাসী তাকে পুলিয়ে সোপর্দ করে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চক খাগা গ্রামের আবেদ আলীর ছেলে আমিনুর দীর্ঘদিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা  নির্বাহ করে আসছিল। গত শনিবার বেচা-কেনা শেষে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পরে। রাত ১ টার দিকে দোকানের গ্যাস ফ্যান খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে কিশোর কাউছার। এ সময় আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কাউছারকে জাপটে ধরে এবং চিনতে পারে। পরে নিজেকে বাঁচাতে তার আপন মামা আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাউছার পালিয়ে যায়। আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরদিন সকালে তাকে এলাকাবাসী আটক করে। এ সময় কাউছার আলী বলেন, আমি ও রহমান আলী চুরি করতে গিয়েছিলাম। রহমান বাহিরে থেকে পাহারা দিচ্ছিল। আর আমি ভেতরে গিয়েছিলাম। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই কিশোরকে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর এলাকাজুড়ে চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এই ঘটনার প্রায় এক মাস আগে ওই কিশোর একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল ও মিনিট কার্ডসহ কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউছার কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 82 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views