চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার।..
চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার।..
ছবি: সংগৃহীত
দিনাজপুর চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো ও মূখমন্ডল থেতলানো এবং পোড়ানো মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।..

 

গতরোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগানে এ মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, দুপুরে জনৈক ব্যাক্তি জমি দেখতে গিয়ে ইউক্যালিপ্টাস বাগানে মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসি এগিয়ে গিয়ে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় চিরিরবন্দর থানারষ অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফজলে রাব্বি (২৮) তার বিরল উপজেলার রামনগর এলাকায় বাড়ি। পেশায় সে একজন অটো চালক। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Aucun commentaire trouvé


News Card Generator