বাদশাহ স্যারের স্মরণে - সরিষাবাড়ীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বাদশাহ স্যারের স্মরণে -  সরিষাবাড়ীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
বাদশাহ স্যারের স্মরণে -  সরিষাবাড়ীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার- এর স্মরণে  স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুম বাদশাহ স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথিদের হিসেবে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন।  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর ছেলে প্রফেসার আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 35 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 38 ভিউ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ জেলার খবর মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 41 ভিউ সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ জেলার খবর সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 63 ভিউ সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় জেলার খবর সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 ভিউ দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা জেলার খবর দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 ভিউ সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 ভিউ