সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শাজাহান বেপারী ছিলেন একজন আদর্শবান এবং নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সাভার উপজেলা বিএনপিকে একটি আদর্শিক, সংগঠিত এবং জনগণের দল হিসেবে গড়ে তোলার নিরলস চেষ্টা করে গেছেন।
শুধু রাজনীতিতেই নয়, পরিবার গঠনেও তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। সন্তানদের সুশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত করার দিকেই ছিল তার প্রধান মনোযোগ। তার ছেলেরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তার বড় ছেলে মোশারফ হোসেন বর্তমানে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবহন সেক্টরের হেল্পার ও ড্রাইভারদের অধিকার রক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করছেন।
অন্য ছেলে এডভোকেট মেহেদী হাসান, সততার সাথে আইন পেশায় যুক্ত আছেন। তিনি বর্তমানে হাইকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি'র ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী।
তার আরেক ছেলে শরীফ, সাংবাদিকতার পাশাপাশি ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও, তার ছেলে রকিব হাসান যুবদল নেতা হিসেবে ছাত্র আন্দোলনে ভূমিকা রেখে আসছেন।
মোঃ শাজাহান বেপারী নিজের পরিবারকেও বিএনপির আদর্শ ও নীতিতে গড়ে তোলার চেষ্টা করেছেন। তার সন্তানদের মধ্যেই তার রাজনৈতিক আদর্শ, মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতিফলন দেখা যায়।