রাখালগাছি ইউনিয়নের সাবেক মেম্বার মাহবুব গাজী আর নেই | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাখালগাছি ইউনিয়নের সাবেক মেম্বার মাহবুব গাজী আর নেই

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
রাখালগাছি ইউনিয়নের সাবেক মেম্বার মাহবুব গাজী আর নেই
রাখালগাছি ইউনিয়নের সাবেক মেম্বার মাহবুব গাজী আর নেই
ছবি: সংগৃহীত
****

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট  সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপি'র ২ বারের সাবেক মেম্বার মাহবুব গাজী(৬৫), ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় তার নিজ বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার  সকালে তার নিজ বাড়িতে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন তার এই মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা সন্তান, নাতি-নাতনীসহ ও অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। আসর নামাজের পর মরহুমের জানাযা পড়ান মরহুমের ছোট ছেলে জুয়েল গাজাী জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে রাখালগাছি ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন উপজেলা থেকে  অসংখ্য নেতাকর্মী জানাযায় অংশগ্রহন করেন।

Keine Kommentare gefunden


News Card Generator