সিলেটের বিভিন্ন এলাকা থাকে বানিজ্যিকভাবে পাথর সংগ্রহ করা বছরের পর বছর ধরেই চলে আসছে ২০১৯ সালের আগ পযন্ত এটি আইনবহির্ভূত কাজ ছিল না।সিলেট থেকে পাথর সংগ্রহ কবে থেকে শুরু হয়েছিল, তার নির্দিষ্ট তারিখ বা সময়কাল সঠিকভাবে বলা কঠিন, তবে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে, প্রাচীনকাল থেকেই সিলেট অঞ্চলে পাথর ব্যবহারের প্রচলন ছিল। স্থানীয়ভাবে পাথর সংগ্রহ ও ব্যবহারের ইতিহাস অনেক পুরনো।প্রাচীনকালে সিলেটের নামকরণ "শিল-হট্ট" থেকে এসেছে বলে ধারণা করা হয়, যেখানে "শিল" শব্দের অর্থ পাথর।
২০০৯ সালে Panorama Creators এর একটি ভিডিওতে দেখা যায় সিলেটের জাফলং এবং ভোলাগঞ্জ থেকে পাথর শ্রমিকরা পাথর উত্তলন করতেছে এবং সেই পাথর পাশেই পাথর ভাঙ্গার মেশিনে ভাঙ্গা হচ্ছে আর দর্শনার্থীরা সেটা উপভোগ করতেছে।প্রাচীন কাল থেকে ২০১৯ সাল পযন্ত সিলেটের বিভিন্ন এলাকা থেকে মানুষ নির্দিষ্ট নিয়ম মেনেই পাথর তুলে আসতেছিল এই সময়কালে কখোনেই পাথর সংগ্রহের কারনে পরিবেশের ক্ষতি হবে এইধরনের কোনো অভিযোগ আসে নি।২০১৯ সালে আওয়ামিলীগ সরকার হঠাৎ করেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এই দোহাই দিয়ে পাথর উত্তলনকে অবৈধ ঘোষনা করেন এবং সরকার বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পাথর উচ্চমূল্যে ভারত থেকে আমদানি শুরু করেন এতে করে পাথর ব্যাবসার সাথে সংশ্লিষ্ট সবাই ক্ষতির সম্মুখীন হয়।তখন যেহেতু পলিটিকাল গভার্নমেন্ট ছিল সেহেতু কেউ আর সরকারের বাঁধা উপেক্ষা করে পাথর উত্তলনের সাহস দেখায় নি,সেই থেকে ২০২৫ সালর আগ পযন্ত পাথর উত্তলন সম্পূর্ণভাবে বন্ধই ছিল।
৮ আগস্ট এর পর থেকে সরকার প্রতিনিয়ত দূর্বল থেকে দূর্বলতর হয়েছে।বর্তমানে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি দূর্বলতার চরম পর্যায়ে পৌছে গেছে সেই সুযোগে পাথর ব্যাবসায়ীরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে।যেহেতু সিলেটে পাথর ব্যাবসা একটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেখানে সব রাজনৈতিক দলের লোকেরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরিত এমনকি স্থানীয় প্রশাসনও এই সিন্ডিকেটের অর্ন্তভুক্ত সেহেতু দূর্বল সরকার তার শক্তিমত্তা দিয়ে তাদের সাথে পেরে উঠতে পারে নি।অনেক বছর যাবৎ পাথর উত্তলন বন্ধ থাকায় বহুদিনের ক্ষুদার্ত ব্যাক্তি হঠাৎ খাবার পেলে যেরকম গোগ্রাসে গিলতে থাকে ঠিক সেইভাবেই পাথর ব্যাবসায়ীরা গোগ্রাসে পাথর উত্তলন শুরু করে দিয়েছে এতে করে পুরো একটা অংশের পাথর নিমিষেই নিঃশেষ হয়ে গেছে।তবে হতাশ হওয়ার কিছুই নেই সিলেটে এখনো পর্যটকদের দেখার জন্য যথেষ্ট পাথর আছে,নির্দিষ্ট একটা অংশের পাথর ক্ষুধার্ত নেকরের মতো লুটপাট করার কারনে মনে হইতেছে সব পাথর শেষ হয়ে গেছে।সরকার যদি কঠোর পদক্ষেপ নেয় তাহলে সিলেটের জাফলং এবং ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য বজায় থাকবে।
বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমান বিদেশি পর্যটক সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য সিলেটে আসেন এতে করে সরকার সিলেটের পর্যটন খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন যা দেশের রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এভাবে গোগ্রাসে পাথর উত্তলন অব্যাহত থাকে তাহলে আমরা যেমন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য হারাবো সাথে সাথে প্রচুর বৈদেশিক মুদ্রার উৎস হারাবো।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0