কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা বকের | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা বকের

****
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে দেখা মিললো চার পা-ওয়ালা বকের
ছবি: সংগৃহীত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট। চার পা-ওয়ালা এই বকের এমন খবর পেয়ে তাকে দেখতে রোজই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাঁড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতেই দেখা মিলেছে এই কানি বকের।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মত গত বুধবার হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অন্যান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।

দর্শনার্থী মো. আজগর আলী (৬০) জানান, এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহু পাকের ইচ্ছে।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির বেশ যত্ন নেয়া হয় বলে জানান তিনি।

ফুলবাড়ি প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 38 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 52 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 51 Views