মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-বন সংরক্ষক মোঃ সফিকুল ইসলাম। তিনি উপ-বন সংরক্ষক এস.এম. কায়চার থেকে দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার ৪ সেপ্টে:চট্টগ্রাম বন অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশেষ অতিথি ও বিভাগীয় বন কর্মকর্তা উপস্থিত ছিলেন,যাদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম চৌ, আব্দুল ওয়াদুদ, বেলায়েত হোসেন, মোহাম্মদ আলী, কাজল তালুকদার, আবদুল্লাহ আল মামুনসহ চট্টগ্রাম বন অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0