বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে প্রনয় দাসকে চাই ইউনিয়নবাসী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে প্রনয় দাসকে চাই ইউনিয়নবাসী..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে  প্রনয় দাসকে চাই ইউনিয়নবাসী..
বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে  প্রনয় দাসকে চাই ইউনিয়নবাসী..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট জেলা প্রতিনিধি 
বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রনয় কান্তি দাস কে দেখতে চাই ইউনিয়নবাসী। ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত তিনি। তিনি দলের নেতা-কর্মিদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করে চলেছেন। বিপদে আপদে দলীয় লোকজনের কাছে ছুটে যাওয়ায় তার একমাত্র কাজ। প্রতিনিয়ত কোন না কোন হাট বাজার কিংবা মোড়ে মোড়ে জনগণের সাথে মতবিনিময় করে আসছেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের প্রার্থী হওয়ার জন্য রাতদিন দলীয় নেতাকর্মি ও দলীয় ভোটারদের সাথে নিয়ে চলেছেন। এ ছাড়াও যুবক শ্রেণি তাকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসাবে পেতে কঠোরভাবে উঠে পড়ে লেগেছেন। এ বিষয় নিয়ে অনেকের সাথে কথা হলে তাঁরা বলেন, আমরা অল্প বয়সী একজন ব্যক্তিকে খুজে পেয়েছি যিনি দলের দুর্দিনে নেতাকর্মিদের সাথে এবং পাশে ছিলেন। তাই আমরা তাকে রাখালগাছি  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। এবিষয়ে তার কাছে জানতে চাইলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রনয় কান্তি দাস বলেন আমি সেচ্ছাসেবক দল বিএনপি করি যার কারণে বিভিন্ন সময় কয়েকবার পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক হিসেবে দলের দুর্দিনে বিপদে পড়া নেতাকর্মি ও ভোটারদের পাশে ছিলাম এবং সব সময় থাকবো। দলীয় নেতাকর্মি ও সাধারণ ভোটারদের খোঁজ খবর নিয়াই একমাত্র আমার কাজ। তাই আমি রাখালগাছি  ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন চাই।


উল্লেখ্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার উপলক্ষে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গত বুধবার (৩ আগস্ট) বিকালে চুলকাটি প্রেসক্লাব চত্বরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক দলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলার আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ মালঙ্গী, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী এসময় উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator