পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনাম অপপ্রচার: মিথ্যা ও উদ্দেশ্য… | আই নিউজ বিডি

পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনাম  অপপ্রচার: মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি অভিযুক্তদের..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনাম  অপপ্রচার: মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি অভিযুক্তদের..
পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনাম  অপপ্রচার: মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি অভিযুক্তদের..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

 

 


সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ‘সাভারের পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনামে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন মুসা ও তার ভাইয়েরা।

এ বিষয়ে গণমাধ্যম কে তারা বলেন, “আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বিতর্কিত করার জন্য একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”


প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুসা ও তার ভাইয়েরা একসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। এ বিষয়ে মুসা বলেন, “রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও, যেহেতু আমরা বড় পরিবার, আমাদের সঙ্গে বহু মানুষের যোগাযোগ আছে। সেটাকে ভুলভাবে উপস্থাপন করে আমাদের ‘মাফিয়া’ বানানোর চেষ্টা করা হচ্ছে।”


মোশারফ হোসেন মুসা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সাভারে সামাজিক ও উন্নয়নমূলক কাজে জড়িত। রাজনৈতিকভাবেও আমরা সক্রিয়। কিছু গোষ্ঠী আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।”

তিনি  বলেন, “যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমরা চাই প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক, এবং যারা এই ধরনের মিথ্যা প্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”


সাভারের একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এ ধরনের খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু এসবের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করেন, এটি স্থানীয় নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator