বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডাকবাংলা মাঠ সংলগ্ন আত্রাই নদীতে বিভিন্ন প্রজাতির মোট ১০৮ কেজি মাছের পোনা অবমুক্ত করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি প্রসঙ্গে ফজলে হুদা বাবুল বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ। আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত
'Eye News BD' ایپ
تبصرے 0