মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হ'ত্যা | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হ'ত্যা

মাদারীপুরের কালকিনিতে চার বছরের সন্তানের সামনেই এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধ এ হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হ'ত্যা
ছবি: সংগৃহীত

বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম পাখি বেগম (২৮)। তিনি সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে পাখি বেগম তার চার বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে বসতঘরের চালায় ইটপাটকেল নিক্ষেপ করে। শব্দে ঘুম ভাঙলে দরজা খোলেন পাখি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে সন্তানের সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পাখিকে  হত্যা করে পালিয়ে যায়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় শাহাদাত হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি নাজমা বেগম অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে পলির পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনের রাতে পলি তার বাড়িতে ঢোল বাজিয়ে নাচগান করেছে, যাতে হত্যার শব্দ কেউ না শুনতে পায়। শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারও এ ঘটনায় জড়িত।” অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, “খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এক শিশুর চোখের সামনে মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 58 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ