চট্টগ্রামের রাউজানে মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজি..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামের রাউজানে মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ধর্মীয় অনুরাগের প্রকাশ ঘটায়।

অনুষ্ঠানকে ঘিরে গঠিত উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন ইসলাম ধর্মীয় শিক্ষক মিজানুল হাসান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক শামসুল আলম, তানজিম হোসাইন, তওহীদুল ইসলাম ও এরশাদ শিকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সি. শিক্ষক জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধু আনন্দ নয়, বরং শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের চারিত্রিক গঠন ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ।" ইংরেজি শিক্ষক মো: তানজিম হোসাইন বলেন, “আমাদের মিলাদের সম্মিলিত মুনাজাতে যেন ফিলিস্তিনের অসহায় নিপীড়িত মানুষের কথা ভুলে না যাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিলেন। আজ যখন নিরীহ শিশু ও মানুষ অবরুদ্ধ ভূমিতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, তখন আমাদের দোয়া ও অবস্থান তাদের জন্য হওয়া উচিত।”

শেষ পর্যন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের যে আন্তরিকতা ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, তা প্রমাণ করে—প্রজন্মের ভেতরে নবীজীর আদর্শে চলার অঙ্গীকার বেঁচে আছে। এই অঙ্গীকারই তাদের আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পথ দেখাবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 63 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 97 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 108 Views