ফ্যাসিস্ট শাসন পতনে তারেক রহমানই ছিলেন মাস্টারমাইন্ড

BNP leader Selim Reza Habib declared that Tarique Rahman masterminded the fall of fascism, earning recognition from all political parties.
Eidok-এ শেয়ার
ফ্যাসিস্ট শাসন পতনে তারেক রহমানই ছিলেন মাস্টারমাইন্ড
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, ফ্যাসিস্ট পতনের পেছনে মূল কৃতিত্ব তারেক রহমানের। সব দলই তাকে মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন পতনের নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব এবং কৌশলই ছাত্র-জনতার নৈতিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি উল্লেখ করেন, “তারেক রহমান এমনভাবে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন—ধরাছোঁয়ার বাইরে থেকে, যাতে অন্য কোনো শক্তি এ আন্দোলনকে ভিন্ন দিকে নিতে না পারে। তাই সব রাজনৈতিক দলই তাকে ফ্যাসিস্ট পতনের মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

গতকাল বিকেলে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে রুপপুরের বাঁধেরহাট মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সেলিম রেজা হাবিব বলেন, বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু কখনও রাজপথ ছাড়েননি। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “আমি জীবন বাজি রেখে লড়াই করেছি। ঝোপঝাড়ে রাত কাটিয়েছি, তবুও ফ্যাসিস্টদের সঙ্গে আপস করিনি।” তার অভিযোগ, শেখ মুজিব এক দফা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা সেই ফ্যাসিবাদকে আরও ভয়াবহ রূপ দেন। তার সময়ে দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এক ছাতার নিচে আসতে সক্ষম হয়েছিল। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়েছিল।

নির্বাচন প্রসঙ্গে সেলিম রেজা অভিযোগ করেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। জনগণই আমাদের আসল শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা সুষ্ঠু ভোট আদায় করব। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে হবে, কারণ প্রতিযোগিতা না থাকলে দল শক্তিশালী হয় না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মান্না।

সভায় আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক নেতা মীর শওকত ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোহন, সাতসাখিনী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আলী আশকর, ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান আনিছসহ বেড়া ও আমিনপুর থানা বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

সভায় বক্তারা বিএনপির ৪৭ বছরের ইতিহাস তুলে ধরেন এবং আগামী দিনে আন্দোলন ও নির্বাচনের জন্য কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 55 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 60 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 58 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 43 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 53 ভিউ সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ রাজনীতি সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 66 ভিউ শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ রাজনীতি শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 64 ভিউ