আফজল খান শিমুল :
আজ ৩ সেপ্টেম্বর রোজ রোজ বুধবার দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির ) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর শহরের প্রাণকেন্দ্র সড়কবাজারে এক বিরাট বর্ণাঢ্য আনন্দ রেলি বের করে।
এ সময়ে বক্তব্য পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক , জনাব আবুল মনসুর মিশন , জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন , পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক , শাহাদাত হোসেন লিটন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কবি আফজল খান শিমুল, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মো: ভূইয়া সানি, আখাউড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি , মামুন আহমেদসহ আরো অনেকে।
বক্তারা স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কার্যক্রমকে এগিয়ে নিতে ও বর্তমান রাস্ট্র কাঠামো বিনির্মাণে জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সারা দেশের নেতা-কর্মীদের পাশাপাশি
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ও কসবা-আখাউড়ার সাবেক এমপি জননেতা মুশফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ করা হয়।
এ সময়ে ডাকঢোল পিটিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ রেলি শহরের ব্যস্ততম সড়কবাজারের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে
সাধারন জনগনের মাঝে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0