এম.এস.এম কলেজের ফুটবল টুর্নামেন্ট সেরা বেতাগীর পলাশ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এম.এস.এম কলেজের ফুটবল টুর্নামেন্ট সেরা বেতাগীর পলাশ

Mynews 24 avatar   
Mynews 24
এম.এস.এম কলেজের ফুটবল টুর্নামেন্ট সেরা  বেতাগীর পলাশ
এম.এস.এম কলেজের ফুটবল টুর্নামেন্ট সেরা  বেতাগীর পলাশ
ছবি: সংগৃহীত
নিউরোস্ট্রাইকার দলের হয়ে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অফ দ্যা ফাইনাল পুরষ্কার অর্জন করেন মো. পলাশ..

মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ বিকেলে কলেজের সেন্ট্রাল মাঠে

নিউরোস্ট্রাইকার (MS-9) ও সিন্যাপ্স সিক্স (MS-6) দল ফাইনাল খেলায় মুখোমুখি হয়। এতে ৬-১ গোলের ব্যবধানে সিন্যাপ্স সিক্স দলকে হারিয়ে শিরোপা জিতে নিউরোস্ট্রাইকার দল।

এই ম্যাচে নিউরোস্ট্রাইকার দলের হয়ে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অফ দ্যা ফাইনাল পুরষ্কার অর্জন করেন মো. পলাশ হাওলাদার। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার সন্তান।

খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ আর দর্শকদের উচ্ছ্বাসে জমে উঠেছিলো আজকের ফাইনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ

প্রফেসর ডা: আফরোজা মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: মো: ইকবাল।

বেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়ে উল্লাস প্রকাশ করে পলাশ বলেন, ক্রীড়া হলো প্রত্যেকের মানসিক বিকাশ ঘটায়। শরীর চর্চায় অসামান্য ভুমিকা পালন করে। এই টুর্নামেন্টটা আমাদের জন্য ছিল একটা প্রাণবন্ত সময়। আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলেছি। ভালো খেলার চেষ্টা করেছি ফলে এমন সন্মাননা আল্লাহ আমায় দিয়েছেন। আমি আমার খেলার ধারাবাহিকতা বজায় রেখে চলতে পারি তার জন্য সবাই দোয়া করবেন।

 

এই টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশ নেয়।

 

 

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator