ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা… | আই নিউজ বিডি

ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।....

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।....
ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।....
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকেল থানারোড তারাপুর মাঠে সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের আয়োজনে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে 

আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার।

 

 

এসময় অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, ঢাকাজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহশান রাশেদ, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহ,  আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর , সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন,সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন 

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি।দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator