নীলফামারীর কিশোরগঞ্জে ক্লিনিকে প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে… | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে ক্লিনিকে প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে ক্লিনিকে প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ..
Eidok-এ শেয়ার
নীলফামারীর কিশোরগঞ্জে ক্লিনিকে প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি ক্লিনিকে সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে লিমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। নবজাতক শিশু সুস্থ থাকলেও চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে মেডিকেল মোড় এলাকার মা ও শিশু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।
জানা গেছে, পুটিমারী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার নগেন আলীর মেয়ে লিমা আক্তারের সন্তান প্রসবের ব্যথা উঠলে তাকে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক হাবিবা বিনতে ইসলাম, যিনি কালিকাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রসূতিকে ডেলিভারি রুমে নিয়ে যান। কিছুক্ষণ পর একটি ইনজেকশন দিয়ে পুত্রসন্তানের জন্ম দেন লিমা। কিন্তু প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ। পরে প্রসূতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনেরা তাকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিক থেকে সরে পড়েন চিকিৎসক হাবিবা।
স্থানীয়রা জানান, মা ও শিশু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শুধুমাত্র রোগীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার অনুমতি রয়েছে, কিন্তু তারা নিয়মিত প্রসূতিদের সন্তান প্রসব করিয়ে থাকেন। এতে প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে পড়ে। এর আগেও এই ক্লিনিকের বিরুদ্ধে একটি শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে।
প্রসূতির বাবা নগেন আলী বলেন, “আমার মেয়ের সন্তান প্রসবের ব্যথা উঠলে আমরা তাকে ক্লিনিকে নিয়ে যাই। চিকিৎসকের অবহেলার কারণে প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসক সামলাতে না পেরে রংপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন। পথে তার মৃত্যু হয়। আমি চিকিৎসকের বিচার চাই।”
এ বিষয়ে চিকিৎসক হাবিবা বিনতে ইসলাম বলেন, “আমার ক্লিনিকে প্রসূতির সন্তান প্রসব করানোর অনুমতি নেই। ক্লিনিকের সঙ্গে আমার বাসা, সেখানে আমি নরমাল ডেলিভারির কাজ করি। ওই রোগীর প্রসব ব্যথা থাকায় কোনো পরীক্ষা করিনি। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা সামলাতে না পেরে তাকে রংপুর মেডিকেলে পাঠাই। পথে তার মৃত্যু হয়। আমি চেষ্টা করেছি, কিন্তু বন্ধ করতে পারিনি।”
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, “ওই ক্লিনিকে প্রসূতির সন্তান প্রসব করানোর কোনো সুযোগ নেই। কমিউনিটি ক্লিনিকের কোনো নার্স বা কর্মী অনুমতি ছাড়া ব্যবসায়িকভাবে প্রসবের কাজ করতে পারেন না। আমরা বিষয়টি তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Komentari 0

Nema komentara

povezani članci

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন ostalo গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন ostalo ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন ostalo সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views