এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচরাস্তায় গিয়ে আলোচনা সভায় অংশ নেয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ড. ওবায়দুল ইসলাম।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন,ড.মনিরুজ্জামান মনির,অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা। এছাড়াও মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন,ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন না দিলে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে।
সভা শেষে সন্ধ্যার পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ##