মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গড় ১৯ মার্চ ধুনট থানায় সাবেক সচিব নজরুল ইসলাম সহ মোঃ সজিব ও এনামুল হকের বিরুদ্ধে ধুনট থানায় অভিযেগ দায়ের করলে অভিযোগটি থানায় জিডি হিসেবে রেকর্ড করে দুদক’র আওতাধিন হওয়ায় ধুনট থানা হতে দুদক এ প্রেরণ করে।
অভিযোগটি অনুসন্ধানের পর দুদক’র প্রধান কার্যালয়ের নির্দেশে সাবেক সচিব নজরুল ইসলাম (৫০)কে আসামি করে এই মামলা দায়ের করেন। ওই আসামি নজরুল ইসলাম ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৫ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা সোনালী ব্যাংক ধুনট শাখা হতে উত্তোলন করে আত্মসাত করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0