রংপুরের পীরগঞ্জে ঢাকার গণমাধ্যমকর্মী মো. আরমান মিয়া ও তাঁর বাবা মোঃ আশরাফ মিয়ার ওপর বোন ও ভগ্নিপতির হামলা ও প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তাঁরা পারিবারিক সহিংসতা, যৌতুক দাবি ও প্রাণনাশের হুমকির শিকার বলে দাবি করেছেন আরমান।
তিনি জানান, ঢাকায় বোনের চিকিৎসা ও ভরণপোষণে দুই লাখ টাকা ব্যয় করলেও তা অস্বীকার করছেন অভিযুক্তরা। প্রভাবশালীদের চাপে মামলা ঠেকানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁর।
ঘটনায় পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আরমান পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, বিরোধ দ্রুত মীমাংসা না হলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট