কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজিকে হুমকি, থানায় জিডি | আই নিউজ বিডি

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজিকে হুমকি, থানায় জিডি..

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজিকে হুমকি, থানায় জিডি..
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজিকে হুমকি, থানায় জিডি..
ছবি: সংগৃহীত
Additional DIG of Cox's Bazar Tourist Police threatened, GD filed at police station

অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে অনবরত হুমকি পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, পর্যটন শিল্পের স্বার্থে ট্যুরিস্ট পুলিশের সাম্প্রতিক কার্যক্রমগুলোতে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে আমাকে হুমকি দিচ্ছে। সোমবার সকাল থেকে বেশ কয়েকবার মুঠোফোনে আমাকে দমাতে দেখে নেওয়ার পাশাপাশি ফেসবুকে ভুয়া ও মানহানিকর তথ্য প্রচারের  হুমকি দিয়েছে ওই চক্র, তাই জিডি করেছি। 

তিনি আরও বলেন, মোবাইল নম্বরের সূত্র ধরে জানতে পেরেছি চক্রটি এর আগে আরও কয়েকটি সরকারি সংস্থার কর্মকর্তাদের কাছে এভাবে চাঁদা দাবি করেছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাকে শনাক্ত করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। 

Walang nakitang komento


News Card Generator