টঙ্গীর জাবান হোটেলে হামলা, স্থানীয়দের প্রতিরোধ | আই নিউজ বিডি

টঙ্গীর জাবান হোটেলে হামলা, স্থানীয়দের প্রতিরোধ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
টঙ্গীর জাবান হোটেলে হামলা, স্থানীয়দের প্রতিরোধ
টঙ্গীর জাবান হোটেলে হামলা, স্থানীয়দের প্রতিরোধ
ছবি: সংগৃহীত
Attack on Tongi's Javan Hotel, locals resist

গাজীপুরের টঙ্গীতে জাবান হোটেলে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় কিছু যুবক হোটেলে একটি মেয়ের সঙ্গে পাঁচজন একসঙ্গে অবস্থান করতে চাইলে হোটেল কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়। এ ঘটনার জেরে তাদের সঙ্গে কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়।

পরে ওই যুবকরা হোটেলের বাইরে থেকে কয়েকজনকে ডেকে এনে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে হোটেল কর্তৃপক্ষ ও আশপাশের স্থানীয় বাসিন্দারা একযোগে হামলাকারীদের প্রতিহত করে।

ঘটনার পর কিছুক্ষণ এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

No se encontraron comentarios


News Card Generator